খন্দকার এম এ হেলাল

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান

চেয়ারম্যানের বাণী ও সংগঠনের লক্ষ্য

আসসালামু আলাইকুম। চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত, সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক মানবিক সেবামূলক সংগঠন, যা প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অধিকার আদায়ে সংরক্ষণ এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই সংগঠন প্রতিষ্ঠিত করা হয়েছে।

সৌদি আরব সরকারের (SAGIA) কর্তৃক ইনভেস্টর ক্যাটাগরিতে এবং সৌদি আরবের ডায়মন্ড হোটেল গ্রুপ অব কোম্পানির প্রেসিডেন্ট ও UK, London ওয়ানকল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলভাবে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি প্রবাসীরা কতটা ত্যাগ স্বীকার করেন। আমি বিংশ শতাব্দীর রেমিটেন্স প্রেরণকারী ক্যাটাগরিতে ২ বার (সিআইপি) নির্বাচিত হয়েছি। সেই দায়বদ্ধতা থেকেই এই সংগঠনের যাত্রা।

আমরা প্রবাসী ও তাদের পরিবারের জন্য নিম্নলিখিত সেবাসমূহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি:

মৃত প্রবাসীর স্ত্রীদের জন্য বিধবা ভাতা প্রদান
প্রবাসী পরিবারের জন্য চিকিৎসা সেবা ও সহায়তা
প্রবাসীদের জন্য আইনি পরামর্শ সেবা
সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান
প্রবাসীদের জন্য পঙ্গু ভাতা প্রদান
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ ভাতা
বিদেশগামীদের ফিজিক্যাল ট্রেনিং সেবা
বয়স্ক প্রবাসীদের জন্য বয়স্ক ভাতা
এয়ারপোর্টে জরুরি সহায়তা প্রদান
পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান
প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ গ্রহণে সহযোগিতা
প্রবাসী পরিবারের পূর্ণ সুরক্ষা নিশ্চিতকরণ

এছাড়াও, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালার আলোকে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসীদের কল্যাণে মানবিক উদ্যোগ হিসেবে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড সবসময় পাশে আছে এবং থাকবে।

শুভেচ্ছান্তে,

খন্দকার এম এ হেলাল সিআইপি

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ সমিতি

1 আমাদের সাথে কথা বলুন